হকারের দখলে শিশুমেলার ফুটওভার ব্রিজ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

রাজধানীর শিশুমেলা এলাকার ফুটওভার ব্রিজটি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে যাতায়াতকারী রোগী ও স্বজনদের জন্য গুরুত্বপূর্ণ পথ। পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সহজ ও নিরাপদ পথ হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ এটি ব্যবহার করেন। তবে সরু এই ফুটওভার ব্রিজ দখল করে বসেছে নানা পণ্যের হকার। ফলে সংকুচিত হয়ে পড়েছে হাঁটার জায়গা, বেড়েছে দুর্ভোগ। কোলে অসুস্থ শিশু নিয়ে কিংবা চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী হাতে নিয়ে স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অন্যদিকে, সড়কের উঁচু ডিভাইডারের কারণে বিকল্প পথে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে প্রায় পাঁচশ মিটার ঘুরতে হয়। বাধ্য হয়ে ভোগান্তি মেনেই ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন রোগীর স্বজনসহ স্থানীয় এলাকার মানুষজন।

ছবিঃ মাসফিকুর সোহান

আরও