রাজধানীর তেজগাঁওয়ের সড়কের ওপরই চলছে অটোরিকশা ও ভ্যানের অবৈধ চার্জিং কার্যক্রম। ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের জটলা তৈরি করেছে দুর্ঘটনার আশঙ্কা। জনসাধারণের চলাচল ব্যাহত হলেও নজরদারির অভাবে এসব স্টেশন নির্বিঘ্নে চালু রয়েছে, নগর নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য যা উদ্বেগজনক। আর এসব অবৈধ চার্জিং স্টেশনগুলোতে প্রতিদিন অপচয় হচ্ছে বিপুল বিদ্যুৎ। আর এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর—ভোগান্তি, যানজট ও বিদ্যুৎ ব্যবস্থার অতিরিক্ত চাপের মাধ্যমে। ছবি : মাসফিকুর সোহান