ঢাকার তেজগাঁওয়ের ব্যস্ত পেপসি গলির সড়ক বিভাজকটি এখন শুধু যান-চলাচল নিয়ন্ত্রণের জায়গা নয়, বরং হয়ে উঠেছে একটি ছোট কমিউনিটি 'সবজি বাগান'। রিকশা গ্যারেজের মালিক, চা বিক্রেতা ও নিরাপত্তাকর্মীরা নিজেদের অবসর সময়টুকু কাজে লাগিয়ে সকাল-সন্ধ্যায় গাছগুলোর পরিচর্যা করেন। লালশাক, কচু, ঢেঁড়স, মরিচসহ নানা সবজির চাষ হচ্ছে সেখানে। ফলন হলে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও তা ভাগ করে নেন তারা। ব্যস্ত নগরজীবনের ফাঁকে অবসর সময়কে কাজে লাগিয়ে এমন উদ্যোগ শুধু সবুজ বাড়াচ্ছে না, তৈরি করছে মানুষের মধ্যে সহযোগিতা ও অংশগ্রহণের একটি ছোট উদাহরণ। ছবিঃ আবুল হায়াত রাহাদ