প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফ্যামিলি ডে-২০২৬ অনুষ্ঠিত

সম্প্রতি দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফান গেম, ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা এবং আরো নানা বিনোদনমূলক আয়োজন ছিল। এসব কার্যক্রম কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, দলগত সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বাড়াতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দুদিনব্যাপী ফ্যামিলি ডে-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পদ্মা এডব্লিউটি রেস্ট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফান গেম, ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা এবং আরো নানা বিনোদনমূলক আয়োজন ছিল। এসব কার্যক্রম কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, দলগত সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের প্রতি কর্মকর্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি পারিবারিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিশ্বাস করে, শিক্ষা ও পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং পারিবারিক বন্ধনকে আরো শক্তিশালী করার মাধ্যমে একটি ইতিবাচক ও উদ্দীপনাময় কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।

-সংবাদ বিজ্ঞপ্তি

আরও