সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আল-মারকাজুল ইসলাম একাডেমির ৫০ জন দৃষ্টিহীন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার এবং ব্রেইল কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
আজ রোববার এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ইফতেখার আহমেদ শিহাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আউয়াল বলেন, খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের ব্রেইল কোরআন শরীফ উপহার দৃষ্টিহীনদের জন্য স্বপ্নপূরণ।
তিনি আরো বলেন, নব্বইয়ে গণতন্ত্রের অন্ধকারে আলো জ্বালিয়েছেন খালেদা জিয়া; আজ তারই উত্তরসূরি ছাত্রদলের নেতারা দৃষ্টিহীন আলেম ভাইদের মাঝে কোরআনের আলো জ্বালিয়েছে। এজন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এতে আরো উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, ডা. সুদীপ্ত পাল, ডা. সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাত, মহানগর ছাত্রদল নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, লাভলু, আসলাম।