আইকম বাংলাদেশের নতুন নির্বাহী পরিষদ নির্বাচিত

নির্বাচনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কীপার মো. সেরাজুল ইসলাম চেয়ারপারসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সিকদার মো. জুলকারনাইন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস, বাংলাদেশের জাতীয় কমিটির (আইকম বাংলাদেশ) নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬–২০২৯ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কীপার মো. সেরাজুল ইসলাম চেয়ারপারসন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সিকদার মো. জুলকারনাইন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এম. এম. রুবায়েত হোসেন, জাতীয় জাদুঘরের কীপার আসমা ফেরদৌসি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান, জাতীয় জাদুঘরের সহকারী রসায়নবিদ শাহ মো. রোকনুজ্জামান, তোষাখানা জাদুঘরের কিউরেটর রাশেদুল আলম প্রদীপ এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র আর্টিস্ট সৌমিত্র কুমার বিশ্বাস।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মালিহা নার্গিস আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিটি নির্বাচন পরিচালনা করে।

নির্বাচন শেষে আইকম বাংলাদেশের বিদায়ী সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন নির্বাহী পরিষদ দেশের জাদুঘর খাতের উন্নয়ন, গবেষণা, ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

আরও