রাজধানীর আগারগাঁওয়ের ভাসানী নভোথিয়েটারে অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট-২০২৬–এ ড্যাফোডিল কম্পিউটার্সের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে ড্যাফোডিল গ্রুপ শিক্ষা, গবেষণা, শিল্প ও উদ্ভাবনের সমন্বয়ে গড়ে ওঠা তাদের প্রযুক্তিনির্ভর কার্যক্রম তুলে ধরে।
প্যাভিলিয়ন পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ড্যাফোডিলের ‘ডিসিএল হাই-টেক’-এ উৎপাদিত ল্যাপটপ ও অন্যান্য আইসিটি হার্ডওয়্যার সম্পর্কে অবহিত হন এবং প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা ঘুরে দেখেন। এ সময় তিনি ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে দেশীয় প্রযুক্তিপণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
প্যাভিলিয়ন পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর সমাধান সম্পর্কে তুলে ধরেন এবং এসব উদ্যোগ সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হতে পারে বলে উল্লেখ করেন।
এছাড়া ড. সবুর খান প্রধানমন্ত্রীকে ড্যাফোডিল হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান। একই সঙ্গে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আইসিটি টাস্কফোর্স পুনরায় সক্রিয় করার প্রস্তাবও উত্থাপন করেন। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।