আউডি বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল ইউনাইটেড ফাইন্যান্স

গ্রাহকদের জন্য বিশেষায়িত অর্থায়ন সেবার মাধ্যমে প্রিমিয়াম গাড়ি মালিকানা সহজ করতে বাংলাদেশে আউডি-র অনুমোদিত প্রতিনিধি প্রতিষ্ঠান প্রোগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেডের (পিএমআইএল) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। এ চুক্তির মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্সের সহজ, দ্রুত ও স্বচ্ছ অর্থায়ন গ্রাহকদের বাংলাদেশে আউডি গাড়ির ক্রয়ে ভূমিকা রাখবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং আউডি বাংলাদেশের (প্রোগ্রেস মোটরস ইমপোর্টস লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক, সাদ নুসরাত খান।

স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষ থেকে আরো ছিলেন চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মনির উদ্দিন এবং হেড অব কার লোন মো. হেদায়েতুর রহমান; এবং পিএমআইএল-এর পক্ষ থেকে কান্ট্রি লিড – মার্কেটিং অ্যান্ড অপারেশনস তানজিলা তাসলিম শীতল এবং কান্ট্রি লিড – সেলস সাফায়েত বিন তৈয়ব, পাশাপাশি দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান বলেন, আউডির গ্রাহকদের সর্বোত্তম আর্থিক সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইউনাইটেড ফাইন্যান্স নিয়ম মাফিক ও স্বচ্ছভাবে তার সেবা প্রদান করে থাকে, এবং আমরা আশা করি আমাদের গ্রাহকদের জন্য সর্বোত্তম অভিজ্ঞতা নিশ্চিত করতে পারব। - বিজ্ঞপ্তি

আরও