বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশজুড়ে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে পরিচালিত অভিযান থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবির জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম সোনা, ২১৬টি হিরার নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রূপা, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস বা চাদর বা কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার থান কাপড়, ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গয়না, ৩ লাখ ২ হাজার ৩৯৪টি প্রসাধন সামগ্রী এবং ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬টি আতশবাজি।
উদ্ধার করা মালামালের মধ্যে আরো রয়েছে ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল ফোন, ৪ হাজার ৩৬০টি মোবাইলের ডিসপ্লে, ৩৬ হাজার ১৭০টি মোবাইলের যন্ত্রাংশ, ২০ হাজারটি চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০টি ব্লেড, ৩ হাজার ৭০০টি চশমা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরে, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ১২ হাজার ৪৮৬ কেজি সার, ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল, ৩৬৭ লিটার জ্বালানি তেল, ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭টি ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ এবং ৯টি কষ্টি বা বেলে পাথর।
চোরাচালানের কাজে ব্যবহৃত পরিবহনের মধ্যে বিজিবি ১২টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি বা অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল বা ভ্যান এবং ১২৭টি নৌকা আটক করেছে।
অভিযানে উদ্ধার করা অস্ত্রের তালিকায় রয়েছে ৯টি দেশী ও বিদেশী পিস্তল, ১টি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গুলি এবং ৭টি অন্যান্য অস্ত্র।
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকের মধ্যে রয়েছে ২১ লাখ ১০ হাজার ২৫৮টি ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশী মদ, ১ হাজার ৬৩৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ৭৫৪ ক্যান বিয়ার, ১ হাজার ৮০৬ কেজি গাজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট বা ইনজেকশন, ১৬ হাজার ৫৮০ বোতল সিরাপ, ১৮ হাজার ৬৮২টি ওষুধ এবং ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট।
মাদক ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিজিবি ১৯১ জন সংযুক্ত ব্যক্তিকে আটক করেছে। এছাড়া সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩১ জন বাংলাদেসজী, ৩ জন ভারতীয় এবং ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
—বিজ্ঞপ্তি