বর্তমান সরকারের 'সবার আগে বাংলাদেশ: নির্বাচনী ইশতেহার ২০২৬' বাস্তবায়নে 'পল্লী সবুজায়ন কর্মসূচি' শীর্ষক বিশেষ উদ্যোগ নিয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক।
আজ শনিবার সিলেটে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ড. মো. জাহেদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন ও বিভাগীয় মনিটরিং কর্মকর্তা এ এস এম নাহিদ আলিম। এছাড়াও সিলেট বিভাগের সব জেলা/আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি