‘বর্ষসেরা মাইস উদ্যোগ ২০২৬’ পুরস্কার অর্জন করল সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড

নবায়নযোগ্য জ্বালানি ও বাংলাদেশের ক্রমবর্ধমান মাইস শিল্পে অবদানের স্বীকৃতি পেল রেনেক্স ২০২৬

‘বর্ষসেরা মাইস উদ্যোগ ২০২৬’ পুরস্কার অর্জন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। গতকাল শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত রেনেক্স ২০২৬- রিনিউয়েবল এনার্জি এক্সিবিশনকে এ স্বীকৃতি প্রদান করা হয়। রেনেক্স ছিল সেফকন-এর ১১তম আসরের একটি গুরুত্বপূর্ণ অংশ। নবায়নযোগ্য জ্বালানি, ক্লিন এনার্জি, সৌর প্রযুক্তি ও এনার্জি স্টোরেজকে কেন্দ্র করে আয়োজিত এ প্রদর্শনীতে দেশী-বিদেশী উৎপাদনকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এম. রাশিদুজ্জামান মিল্লাত সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার কে এম ফেরদৌস ইলিয়াস এবং এজিএম উম্মে রোকেয়া নিশা-এর হাতে পুরস্কারটি তুলে দেন।

‘বর্ষসেরা মাইস উদ্যোগ ২০২৬’ অর্জন সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং বাংলাদেশের মাইস (মিটিংস, ইনসেনটিভস, কনফারেন্সেস অ্যান্ড এক্সিবিশন্স) শিল্পে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অবদানের স্বীকৃতি।

আন্তর্জাতিক প্রদর্শনী ও শিল্পভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশের ব্যবসা ও শিল্পখাতকে আন্তর্জাতিক বাজার, প্রযুক্তি ও বিনিয়োগের সুযোগের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি দেশের টেকসই শিল্প উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আরও