বণিক বার্তার বরিশাল প্রতিনিধি এম. মিরাজ হোসেন আর নেই

বণিক বার্তার বরিশাল প্রতিনিধি এম. মিরাজ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তার বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত‌্যুকা‌লে তি‌নি স্ত্রী, দুই ছে‌লে সন্তান, পিতা ও প্রতিবন্ধী ছোট ভাইকে রে‌খে গে‌ছেন।

দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন টিউমারজনিত জটিলতায় ভুগছিলেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর প্রাথমিক বায়োপসিতে তার নন হজকিং লিম্ফোমা ধরা পড়ে। এরপর থেকে ওই হাসপাতা‌লেই দীর্ঘদিন চিকিৎসাধীন ছি‌লেন তি‌নি।

এম. মিরাজ হোসেনের মৃত‌্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছে বরিশাল প্রেসক্লাব, ব‌রিশাল ‌রি‌পোর্টার্স ইউনি‌টি, ব‌রিশাল টে‌লি‌ভিশন মা‌ল্টি‌মি‌ডিয়া জার্না‌লিস্ট অ্যাসো‌সি‌য়েশন, ন‌্যাশনাল ডেইলিজ ব‌্যু‌রো চীফ অ্যাসো‌সিয়েশন ব‌রিশাল, ব‌রিশাল সাংবা‌দিক‌ নির্যাতন প্রতি‌রোধ ক‌মি‌টিসহ বি‌ভিন্ন সাংবা‌দিক ও সামা‌জিক সংগঠন।

এম. মিরাজ হোসেনের অকাল প্রয়াণে বণিক বার্তা পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

আরও