সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখায় ব্যাংকিং কার্যক্রম শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির (সাবেক গ্লোবাল ইসলামী ব্যাংক) কুমিল্লা শাখায় পূর্ণাঙ্গ ও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ মঙ্গলবার কার্যক্রম চালুর প্রথম দিনেই ব্যাংকে আসা গ্রাহকদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুল আলম মজুমদার ও ওপারেশন ম্যানেজার এইচ এম নাজমুল আলম।

এদিন শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে গ্রাহকদের সেবায় নিয়োজিত ছিলেন। স্বাভাবিক কার্যক্রম ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যাংকের গ্রাহকরা।

শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুল আলম মজুমদার জানান, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে কুমিল্লা শাখা সম্পূর্ণ প্রস্তুত এবং এখন থেকে প্রতিদিন নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেন ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।

আরও