বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যৌথ উদ্যোগে 'উদ্যোক্তা উন্নয়ন' শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর তাহমিনা আখতার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালইয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সোবহান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও বিসিকের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও গবেষণা) ড. মো. ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে আরো ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. জাবেদ ইকবাল, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভা.) ও সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার, ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক (সিএসই) মো. তারিকুল ইসলাম, সংগীত বিভাগের প্রভাষক বাবুল হোসেন এবং অর্থনীতি বিভাগের প্রভাষক একরামুল হাসান।
প্রশিক্ষণ কর্মসূচিটিতে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহযোগী অনুষদ সদস্য মো. তানজিম হোসেন। এছাড়া কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) সহকারী অনুষদ সদস্য মিফতাহুল জান্নাত রিপা এবং সহকারী অনুষদ সদস্য মো. জুবায়ের ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে উদ্যোক্তা উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা, উদ্ভাবনী চিন্তাশক্তি ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের মাধ্যমে একটি সক্ষম ও আত্মনির্ভরশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিসিক দীর্ঘদিন ধরে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
'চাকরি খোঁজার পাশাপাশি চাকরি সৃষ্টির মানসিকতা' গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, নেতৃত্ব উন্নয়ন এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের এই যৌথ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ এবং সফল আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।-বিজ্ঞপ্তি