বিইউএফটিতে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের সর্বোচ্চ সদ্ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে একাডেমিক জ্ঞান, পেশাগত দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্ব দেন তারা। ফ্যাশন, বস্ত্র, ব্যবসা ও প্রযুক্তি খাতের পরিবর্তনশীল চাহিদা মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শও দেন বক্তারা।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ফল ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তুরাগের নিশাতনগর ক্যাম্পাসের আবদুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা প্রোগ্রামে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষক, বিশিষ্ট অতিথি ও অভিভাবকরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাসির, স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) সভাপতি মো. শাহরিয়ার এবং বিইউএফটির সাবেক শিক্ষার্থী ও মার্কস অ্যান্ড স্পেন্সারের সাবেক হেড অব রিজিয়ন স্বপ্না ভৌমিক।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ এবং শিক্ষার্থী কল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. ওয়ালিউল আলম।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের সর্বোচ্চ সদ্ব্যবহারের আহ্বান জানান। একই সঙ্গে একাডেমিক জ্ঞান, পেশাগত দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্ব দেন তারা। ফ্যাশন, বস্ত্র, ব্যবসা ও প্রযুক্তি খাতের পরিবর্তনশীল চাহিদা মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার পরামর্শও দেন বক্তারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের একজন বর্তমান শিক্ষার্থী ও একজন নবীন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। পরিবেশের প্রতি দায়িত্বশীলতা বাড়াতে স্নোটেক্স গ্রুপের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

পরে কারিগরি ওরিয়েন্টেশন সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। এ সময় ডিনের কার্যালয়, শিক্ষার্থী কল্যাণ, জনসংযোগ, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়, হিসাব, তথ্যপ্রযুক্তি, গ্রন্থাগার, লজিস্টিকস ও প্রক্টরের কার্যালয়ের কার্যক্রম সম্পর্কে নবীন শিক্ষার্থীদের অবহিত করা হয়।

আরও