ফেইল্ড ক্যামেরা স্টোরিজ এর আয়োজনে ‘লেটস হিয়ার দ্য ভলান্টিয়ার্স’

কর্মশালা শেষে আয়োজন করা হয় ভলান্টিয়ার আড্ডার। সেখানে ভলান্টিয়াররা বই বিনিময় উৎসবে থাকতে পেরে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান। প্রচার-প্রচারণা থেকে শুরু করে উৎসবের দিন অবধি প্রায় একমাসের কঠোর পরিশ্রমের পর বইপ্রেমীদের আশাতীত সাড়া দেখে তাদের কষ্ট সার্থক হয়েছে এমনটাই জানান তারা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে গত রোববার '৭ম চট্টগ্রাম বই বিনিময় উৎসব' এর সকল ভলান্টিয়ারকে নিয়ে আয়োজিত হয়েছে ‘লেটস হিয়ার দ্য ভলান্টিয়ার্স' নামে ভলান্টিয়ার আড্ডা, কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ অনুষ্ঠানের আয়োজন করে স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ।

গত ৯ জানুয়ারি জামালখানে সপ্তমবারের মতো আয়োজন করা হয় বই বিনিময় উৎসবের। যেখানে যেকোনো বয়সী যেকোনো পাঠকের জন্যই সুযোগ ছিলো বই বিনিময় করার। ফেইল্ড ক্যামেরা স্টোরিজ আয়োজিত এই বই বিনিময় উৎসবে এগারোটি ক্যাটাগরিতে প্রায় ২৫ হাজার বই বিনিময় করা হয় এ দিনটিতে। বই বিনিময় উৎসবের ওপর ভিত্তি করে সাংগঠনিক দক্ষতা, একজন সংগঠকের দায়িত্ব ও কর্তব্য, বইপ্রেমী তৈরি করতে বই বিনিময় উৎসবকে ছড়িয়ে দেয়া, এবং বই বিনিময় উৎসবের সম্ভাবনা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বই বিনিময় উৎসব চট্টগ্রামের মানুষের কাছে জীবনের এক উল্লেখযোগ্য অংশ হিসেবে গড়ে ওঠেছে। প্রতিবার বই বিনিময় উৎসবের পর আমরা কর্মশালার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারের কর্মশালার আয়োজন।

কর্মশালা শেষে আয়োজন করা হয় ভলান্টিয়ার আড্ডার। সেখানে ভলান্টিয়াররা বই বিনিময় উৎসবে থাকতে পেরে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান। প্রচার-প্রচারণা থেকে শুরু করে উৎসবের দিন অবধি প্রায় একমাসের কঠোর পরিশ্রমের পর বইপ্রেমীদের আশাতীত সাড়া দেখে তাদের কষ্ট সার্থক হয়েছে এমনটাই জানান তারা। কেউ বা এই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বিভিন্ন ধরনের ব্যক্তিগত ও মানবিক গুণাবলি তৈরি করতে পেরেছেন জানান তারা।

আড্ডা শেষে ভলান্টিয়ারদের সনদপত্র, বই ও পুরস্কার বিতরণ করা হয়। এবার উদীয়মান সংগঠক পুরস্কার পেয়েছেন সাজেদ সুদীপ্ত পাল। সেরা ভলান্টিয়ারের পুরস্কার পেয়েছেন গোধুলি বড়ুয়া, তাহেরা আফিফা, সাইফ হাসনাত, কণিকা চক্রবর্তী, নাফিসা রাইদা খান, নওরীন আফরোজ দিয়া।

আরও