ধানের খোলপোড়া ও খোলপচা রোগ দমনে ব্যবহৃত কীটনাশক ‘টিপ-অফ’-এর নতুন যাত্রা ও বাজার সম্প্রসারণ উপলক্ষে নওগাঁয় ডিলার সম্মেলন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ (এনএসি)। আজ সোমবার নওগাঁর সান্তাহারের শখের পল্লীতে আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে নওগাঁ অঞ্চলের শতাধিক ডিলার এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান এবং যুক্তরাষ্ট্র থেকে পরিচালক মো. ইয়ালিদ বিন রহমান। উদ্বোধনী বক্তব্যে তারা ‘টিপ-অফ’-এর নতুন যাত্রা, স্থানীয়ভাবে ফর্মুলেশন ও উৎপাদন, বাজার সম্প্রসারণ এবং কৃষকদের কাছে মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেয়ার পরিকল্পনা তুলে ধরেন।
ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘টিপ-অফ’ ব্র্যান্ডকে নতুনভাবে শক্তিশালী করার পাশাপাশি ২০২৬ সালে বাংলাদেশে স্থানীয়ভাবে এর ফর্মুলেশন ও উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। ধানের খোলপোড়া ও খোলপচা রোগ দমনে ব্যবহৃত এ ছত্রাকনাশক এতদিন দেশের বাজারে মূলত আমদানির মাধ্যমে পাওয়া যেত। স্থানীয় উৎপাদনের ফলে কৃষকরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পণ্যটি পাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি দেশের কৃষি শিল্পের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে লাভজনকতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে। কৃষকদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত ও কার্যকর কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ কাজ করছে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে ধানের রোগবালাই নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন কীটনাশক এতদিন মূলত বিদেশ থেকে আমদানি করে বাজারজাত করা হতো। কৃষকদের কাছে এসব কৃষি উপকরণ সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেয়ার লক্ষ্যেই ‘টিপ-অফ’ স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি কৃষকদের জন্য তুলনামূলক কম দামে পণ্য সরবরাহের সুযোগ তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
মতবিনিময় পর্বে নওগাঁ অঞ্চলের ডিলাররা ‘টিপ-অফ’-এর নতুন ব্র্যান্ডিং, স্থানীয় উৎপাদন ও বাজার কার্যক্রম নিয়ে মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগের ফলে পণ্যটির সরবরাহ ও বাজার সম্প্রসারণ আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তারা।
ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের প্রতিনিধিরা বলেন, ‘টিপ-অফ’-এর নতুন যাত্রায় ডিলারদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। কৃষকদের কাছে মানসম্মত কৃষি উপকরণ সহজলভ্য করার পাশাপাশি স্থানীয় উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি শিল্পের সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি কাজ করবে।
অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘টিপ-অফ’-এর পুনঃউন্মোচন করা হয়। একই সঙ্গে ব্র্যান্ডটির নতুন ‘টিপ-অফ মাসকট’ উন্মোচন করা হয়। এ সময় ডিলার ও কোম্পানির প্রতিনিধিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ডিলারদের অংশগ্রহণ ও মতামতের মধ্য দিয়ে দিনব্যাপী ‘টিপ-অফ পুনঃউন্মোচন ও ডিলার সম্মেলন ২০২৬’ শেষ হয়।