গ্রাম বিকাশ সহায়ক সংস্থার অনুষ্ঠানে বক্তারা

বাজেটে প্রতিবন্ধী উন্নয়নে বরাদ্দ বাড়ানোর দাবি

প্রধান অতিথির বক্তব্যে এসএম রফিকুল ইসলাম বলেন, ‌প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে এনজিও ও উন্নয়ন সহযোগীদের এ ধরনের কার্যক্রম সরকারি উদ্যোগকে সম্পূরক করে তোলে।

শনিবার (৩১ মে) ধানমন্ডির বিলিয়া অডিটরিয়ামে গ্রাম বিকাশ সহায়ক সংস্থা কর্তৃক বাস্তবায়িত এবং কোরিয়ান ডিজঅ্যাবলড পিপল’স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (কোডি) সহায়তায় বৈষম্য হ্রাসে প্রতিবন্ধী ব্যক্তির সক্ষমতা বৃদ্ধি ও দরিদ্রতা হ্রাস প্রকল্পের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মাসুদা ফারুক রত্না, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম পরিচালক জনাব এসএম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহাবুবুল মুনির, মহাসচিব, সুইড বাংলাদেশ, এ কে এম জসীম উদ্দীন, পরিচালক, এডাব এবং জান্নাতুস সাফা শাহিনুর, প্রেসিডেন্ট দিনাজপুর উইমেন চেম্বার, উপস্থিত ছিলেন জিবিএসএস এর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যাডভাইজর মেহেদী হাসান কিংশুক এবং কোষাধ্যক্ষ এজাবত উল্লাহ। সভায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়নকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এসএম রফিকুল ইসলাম বলেন, ‌প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে এনজিও ও উন্নয়ন সহযোগীদের এ ধরনের কার্যক্রম সরকারি উদ্যোগকে সম্পূরক করে তোলে। জিবিএসএস ও কোডি যৌথভাবে যে প্রকল্প গ্রহণ করেছে, তা একটি সময়োপযোগী পদক্ষেপ। এ প্রকল্পের মাধ্যমে শুধু দক্ষতা উন্নয়ন নয়, বরং আত্মমর্যাদা এবং আত্মনির্ভরশীলতা অর্জনের সুযোগ তৈরি হবে। সমাজসেবা অধিদপ্তর সবসময় এমন উদ্যোগের পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে মাসুদা ফারুক রত্না বলেন, ‌এই প্রকল্পের মাধ্যমে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও জীবনমান পরিবর্তনের একটি টেকসই ভিত্তি গড়ে তুলতে চাই। তাদের অন্তর্ভুক্তি ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। জিবিএসএস সবসময় সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকেছে এবং থাকবে। এ প্রকল্প আমাদের সে প্রতিশ্রুতিরই একটি বাস্তব উদাহরণ।

সভার শুরুতেই স্বাগত বক্তব্যে তিনি বলেন, আজকের এই প্রকল্প পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে জিবিএসএস প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজের স্বাক্ষর রাখার পথে আর এক ধাপ এগিয়ে যাচ্ছে। এজন্য উপস্থিত সবার একান্ত সহযোগিতা কাম্য। প্রকল্পের সহায়তাকারী কোডি ও জিবিএসএস সম্পর্কে ধারণা প্রদান করে প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন জিবিএসএস এর কোষাধ্যক্ষ এজাবত উল্লাহ। প্রকল্পটি মূলত মে থেকে সেপ্টেম্বর ২০২৫, পাঁচ মাসের মেয়াদে মোহাম্মদপুরের ৩৩ নং ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণের ৭ নং ওয়ার্ড মানিকনগর এলাকার ২০০ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির সচেতনতা, দক্ষতামূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যবিধি এবং প্রকল্পের ৫০ জন প্রতিবন্ধী বা তাদের পরিচর্যাকারীদের দক্ষতার ভিত্তিতে ব্যবসা পরিচালনার জন্য উপকরণ দিয়ে সহায়তা করবে। সেই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন দুটি গ্রুপ গঠন করে তাদের স্বাবলম্বী হতে সহযোগিতা প্রদান করবে।

আরও