আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার হলেন মোহাম্মদ আশরাফুল হক

দীর্ঘদিন ধরে আকিজ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিং টিমকে নেতৃত্ব দিয়ে আশরাফুল হক প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

আকিজ সিরামিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল হক। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন ধরে আকিজ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিং টিমকে নেতৃত্ব দিয়ে তিনি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে আকিজ সিরামিকস দেশের সিরামিক টাইলস শিল্পের অন্যতম শীর্ষ বিক্রিত ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে।

দেশের টাইলস ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি আকিজ সিরামিকস অর্জন করেছে উল্লেখযোগ্য ব্র্যান্ড স্বীকৃতিও। ব্র্যান্ডটি পরপর ৭ বার 'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড' এবং ২ বার 'সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড' অর্জন করেছে।

নতুন দায়িত্বে মোহাম্মদ আশরাফুল হক আকিজ সিরামিকসের বিক্রয় ও বিপণন কার্যক্রমকে আরো এগিয়ে নেয়া, নতুন বাজার সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন।

আরও