গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ চালু করল উবার

দেশের গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে উবার। নতুন এ ব্যবস্থায় চালকেরা নিজেদের পছন্দ অনুযায়ী ‘সময়ভিত্তিক’ অথবা ‘আয়ভিত্তিক’ সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিয়ে আরো স্বাধীনভাবে আয়ের সুযোগ পাবেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য সফলভাবে হাইব্রিড সাবস্ক্রিপশন চালুর পর এবার গাড়িচালকদের জন্য একই সুবিধা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। মূলত স্থানীয় চালকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে অ্যাপটিকে আধুনিক করার ধারাবাহিক প্রয়াস এটি। এর মূল লক্ষ্য, ফুল-টাইম কিংবা পার্ট-টাইম, সব ধরনের চালকই যেন স্বাচ্ছন্দ্যে অ্যাপ ব্যবহার করে নিজেদের সুবিধামতো আয় বাড়াতে পারেন।

উবার বলছে, তাদের এ হাইব্রিড সাবস্ক্রিপশন প্যাকেজ চালকদের আরো বেশি ট্রিপ নিতে উৎসাহিত করবে। হাইব্রিড সাবস্ক্রিপশন ব্যবহারকারী চালকরা তাদের প্রতিটি ট্রিপে পাবেন ‘০% কমিশন’ সুবিধা। অর্থাৎ ট্রিপ থেকে অর্জিত পুরো আয় চালকের কাছেই থাকবে, তারা শুধু নির্ধারিত সাবস্ক্রিপশন ফি আলাদাভাবে পরিশোধ করবেন। শুরুর দিকের বাড়তি খরচ ও জটিলতা কমে আসায় এ মডেলের মাধ্যমে আরো বেশি চালক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন এবং তাদের আয় বাড়াতে পারবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, উবারে আমরা সবসময় চেষ্টা করি যেন চালকদের জন্য আমাদের প্ল্যাটফর্মে কাজ করা আরো সহজ ও লাভজনক হয়। মোটরসাইকেলচালকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর, গাড়িচালকদের জন্য এ হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। চালকদের জন্য মানানসই সাবস্ক্রিপশন বেছে নেয়ার সুযোগ তৈরি করে আমরা যেমন তাদের আয়ের পথ সহজ করছি, তেমনি যাত্রীদের জন্য একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করছি।

আরও