বাঙালির জীবনে খাবার আর গান—দুটোরই আলাদা আবেদন আছে। অবসর সময়ের আড্ডা, পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে গল্পের আসর—সবকিছুর সঙ্গেই যেন জড়িয়ে থাকে সুরের মূর্ছনা। আর এ দুই ভালোবাসার সমন্বয় ঘটেছে রাজধানীর মগবাজারে স্বপ্নের নতুন ফুড কোর্টে, যেখানে প্রতিদিন সন্ধ্যায় উপভোগ করা যাচ্ছে লাইভ মিউজিকের বিশেষ আয়োজন।
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে পরিবেশিত হচ্ছে লাইভ গান। আধুনিক বাংলা গান, জনপ্রিয় ব্যান্ডসংগীত, লোকগীতি থেকে শুরু করে শ্রোতাপ্রিয় ইংরেজি গান—সব ধরনের সংগীতই থাকছে পরিবেশনায়। শিল্পী তারেক, আলিফ, রতন, সাদি ও লোবান পর্যায়ক্রমে মঞ্চে উঠছেন এবং দর্শক-শ্রোতাদের অনুরোধের গানও পরিবেশন করছেন। অনেকেই শিল্পীদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে সম্মানসূচক উপহারও দিচ্ছেন, যা আয়োজনটিকে আরো প্রাণবন্ত করে তুলছে।
শুধু গানই নয়, সাশ্রয়ী মূল্যের খাবারও ফুড কোর্টটির অন্যতম আকর্ষণ। থাই স্যুপ, বিফ রেজালা উইথ খিচুড়ি, ফ্রাইড রাইস উইথ চিকেন , হালকা নাস্তার জন্য রয়েছে সবজি বা ডিম ওমলেটের ব্যবস্থা। পাশাপাশি সমুচা, ভেজিটেবল রোল, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা ও বিভিন্ন ধরনের ডেজার্টও রয়েছে। পানীয়ের তালিকাও বেশ সমৃদ্ধ। সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে তিন ধরনের জুস। কফিপ্রেমীদের জন্য রয়েছে এসপ্রেসো (ডবল), ক্যাপাচিনো এবং অ্যামেরিকানো লার্জ।
কভিড-পরবর্তী সময়ে ঢাকায় মিউজিক ক্যাফের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে লাইভ সংগীত উপভোগের সুযোগও সীমিত হয়েছে। এমন বাস্তবতায় এ ধরনের উদ্যোগ শুধু একটি ফুড কোর্টকে আলাদা পরিচয় দেয়নি, বরং নগরজীবনে হারিয়ে যেতে বসা একটি সাংস্কৃতিক চর্চাকেও নতুন করে উজ্জীবিত করেছে।
দিনশেষে কেনাকাটা, সুস্বাদু খাবার এবং লাইভ সংগীত—এ তিনের সমন্বয়ে এ ফুড কোর্ট হয়ে উঠতে পারে ঢাকাবাসীর নতুন এক সন্ধ্যার গন্তব্য; যেখানে প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় কাটবে সুর, স্বাদ আর আনন্দের সঙ্গে।- বিজ্ঞপ্তি