বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি সই করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

দেশের উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।

গত সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং পরিচালক (কৃষি ঋণ বিভাগ-২) একেএম সাইদুজ্জামান। এ সময় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিদ্দিকুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ও এসএমই, এগ্রি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ আমজাদ হোসেন ফকির।

এ চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, কৃষিভিত্তিক শিল্প এবং রফতানিমুখী কার্যক্রমসহ কৃষিপণ্য সাপ্লাই চেইনের বিভিন্ন খাতে অর্থায়ন করবে। দেশের উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন, গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে এই উদ্যোগ গৃহীত হয়েছে।-বিজ্ঞপ্তি

আরও