জাতীয় সংসদের বাজেট অধিবেশন পরিদর্শনে ঢাবির রাসা

সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় বাজেট প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ধারণা দেয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম জেলা সংগঠন হিসেবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন পরিদর্শন করেছে রাজশাহী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রাসা)। গতকাল শনিবার সংগঠনটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ৪৮ শিক্ষার্থী এবং দুজন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন, বাজেট অধিবেশন দেখা, সংসদ গ্রন্থাগার ঘুরে দেখেন।

রাসা জানায়, সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় বাজেট প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ধারণা দেয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আসিফ আলী এ আয়োজন করেন। রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সুপারিশে শিক্ষার্থীরা জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখার সুযোগ পান।

সভাপতি আসিফ আলী বলেন, জাতীয় সংসদ দেশের গণতান্ত্রিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তরুণদের মধ্যে সংসদীয় কার্যক্রম সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং রাষ্ট্র পরিচালনার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ গঠনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিতে সংসদীয় গণতন্ত্রের চর্চা ও এর ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়তে সহায়ক হবে।

আরও