সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস-চেয়ারপার্সন শহিদুল ইসলাম নিরু। সভায় ২০২৫ সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ এবং একই পরিমাণ স্টক ডিভিডেন্ট অনুমোদন করা হয়।
সভায় অংশ নেন কোম্পানির পরিচালক মো. রুহুল আমিন, মো. শামসুল হক, আবুল কালাম আজাদ, কৈলাশ চৈন্দ্র বাড়ৈ, গঙ্গাচরণ মালাকার, সুমিত কুমার বাড়ৈ, এ.এন.এম. রেজওয়ানুল কাইউম, মো. হারুনুর রশীদ মোল্লা, ফাহমিদা ওয়ালিউল্লাহ, ইনডিপেনডেন্ট পরিচালক ও এনআরসির চেয়ারপার্সন ড. শরীফ এনামুল কবির এবং নারী ইনডিপেনডেন্ট পরিচালক বদরুন নেসা। আরো ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামসুল হুদা এবং ঊর্দ্ধতন কর্মকর্তারা। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব আব্দুর রউফ গোমস্তা।- বিজ্ঞপ্তি