দ্য গ্রেগরিয়ান জাদুঘর তৈরিতে সেন্ট গ্রেগরি স্কুল ও গ্রেগোরিয়ান সোসাইটির সমঝোতা চুক্তি

সম্প্রতি জাদুঘর নির্মাণের বিষয়ে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দ্য গ্রেগোরিয়ান সোসাইটি। চুক্তিতে টিজিএসের সহসভাপতি ও ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো স্বাক্ষর করেন।

‘রক্ষা এবং সংরক্ষণ’ স্লোগানকে সামনে রেখে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের মূল্যবান ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নিয়েছে দ্য গ্রেগোরিয়ান সোসাইটি (টিজিএস)। এর অংশ হিসেবে স্কুল প্রাঙ্গণে ‘গ্রেগোরিয়ান জাদুঘর’ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। আয়োজকদের দাবি, দেশের কোনো বিদ্যালয়ে এ ধরনের জাদুঘর নির্মাণের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

সাবেক গ্রেগোরিয়ানের দীর্ঘদিনের পরিশ্রম ও প্রচেষ্টার ফল হিসেবে গড়ে উঠছে এ জাদুঘর। স্কুল প্রাঙ্গণে নির্মাণাধীন জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ নভেম্বর।

সম্প্রতি জাদুঘর নির্মাণের বিষয়ে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দ্য গ্রেগোরিয়ান সোসাইটি। চুক্তিতে টিজিএসের সহসভাপতি ও ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ১৯৮২ ব্যাচের মো. হাফিজ, ১৯৮৭ ব্যাচের রিচার্ড গোমেজসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও টিজিএসের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

দ্য গ্রেগোরিয়ান সোসাইটির সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাদুঘর নির্মাণে অবদান রেখেছেন। শত বছরের পুরোনো স্কুলটির ইতিহাস সংরক্ষণ এবং শিক্ষার্থীদের অর্জন আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে এ জাদুঘর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সোসাইটির সদস্যরা।

আরও