জুলাই জাদুঘরে 'বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি' আর্টক্যাম্প ১২ অক্টোবর

দেশের স্বনামধন্য ও সৃজনশীল চিত্রশিল্পীদের রঙ ও রেখায় ইতিহাসকে ধারণ করতে রাজধানীতে আয়োজন করা হয়েছে 'বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি' শীর্ষক দিনব্যাপী আর্টক্যাম্প।

আগামী ১২ অক্টোবর রাজধানীর শেরে বাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে সকাল ১০টায় শুরু হয়ে এ আর্টক্যাম্প চলবে বিকাল ৫টা পর্যন্ত।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের স্বাধিকার ও সম্মিলিত চেতনার এক ঐতিহাসিক অধ্যায়। সেই রক্তস্নাত স্মৃতি, ত্যাগের ইতিহাস এবং ছাত্র-জনতার অদম্য সাহসিকতাকে ক্যানভাসে জীবন্ত রাখতে এ আর্টক্যাম্পের আয়োজন করা হয়েছে।

আরও