জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার

জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 'আনলক ইউর গ্লোবাল ফিউচার: রিসার্চ অ্যান্ড স্ট্যাডি ইন জাপান' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ইংরেজি বিভাগ এবং জাপানি’স বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (জেইউএএবি) যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে জেইউএএবির প্রেসিডেন্ট ড. এ টি এম জাফরুল আজম এবং সম্মানিত অতিথি হিসেবে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ ফজলে আকবর উপস্থিত ছিলেন।

বাংলাদেশী শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে জাপানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংযোগ জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন।

সেমিনারের কারিগরি পর্বে জাপান থেকে আগত ৬ জন বিশিষ্ট শিক্ষাবিদ জাপানে উচ্চশিক্ষার নানা দিক নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন প্রিফেকচারাল ইউনিভার্সিটি অব হিরোশিমার ডিন অধ্যাপক শিনজিরো ওগিতা এবং ওকায়ামা ইউনিভার্সিটি অব সায়েন্সের পরিচালক অধ্যাপক হিরোকি হামাদা। তারা জাপানে সাম্প্রতিক গবেষণার ধারা, ইংরেজি মাধ্যমের প্রোগ্রাম, জাপানি ভাষা শেখার প্রস্তুতি, সঠিক সুপারভাইজার নির্বাচন, মাস্টার্স ও পিএইচডি ভর্তির নিয়মাবলি এবং স্কলারশিপ ও ক্যারিয়ারের সুযোগ নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে এক উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান।- বিজ্ঞপ্তি

আরও