আধুনিক রেডিওথেরাপি নিয়ে ডেল্টা হাসপাতালে আলোচনা

আলোচনা সভায় ডেল্টা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালটির পরিচালক ডা. এ কে এম খায়রুল আনাম চৌধুরী।

বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ডেল্টা হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির আধুনিক ব্যবহার, চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি এবং রোগীদের জন্য সমন্বিত ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।

আজ সোমবার ডেল্টা হাসপাতাল লিমিটেডের ক্লিনিক্যাল অনকোলজি ও মেডিকেল ফিজিক্স বিভাগের উদ্যোগে দুপুর ১টায় র‍্যালি এবং দেড়টায় হাসপাতালের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ডেল্টা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালটির পরিচালক ডা. এ কে এম খায়রুল আনাম চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেল্টা হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও মেডিকেল ফিজিক্স বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও প্রধান অধ্যাপক ডা. কাজী মুনজের কাদের। ‘মডার্ন ডে রেডিওথেরাপি’ বিষয়ে আলোচনা করেন তিনি।

এছাড়া ‘অ্যাডভান্সেস ইন ইমিউনোথেরাপি: ফ্রম সায়েন্স টু ক্লিনিক্যাল প্র্যাকটিস’ এবং ‘রোল অব ইমিউনোথেরাপি ইন হেড অ্যান্ড নেক ক্যান্সার’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. সোনিয়া বেগম ও ডা. তানজিনা হোসাইন

অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. তানিয়া হক লিরা। ধন্যবাদ জ্ঞাপন করেন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক পল্লব।

আরও