ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে ইরানে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা

ইসরায়েলি হামলার প্রতিশোধ চূড়ান্ত ও কঠোর হবে। আক্রমণটি আসন্ন কিনা জানতে চাইলে বলা হয়, ইরানের প্রতিশোধের বিস্তারিত সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করা হচ্ছে।

ইরানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলি হামলার কঠোর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করছে তেহরান। ইরানের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ইসরায়েলি হামলার প্রতিশোধ চূড়ান্ত ও কঠোর হবে। আক্রমণটি আসন্ন কিনা জানতে চাইলে বলা হয়, ইরানের প্রতিশোধের বিস্তারিত সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করা হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচ ধাপে ইরানের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে। অন্তত আট স্থানে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

আরও