ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মুঞ্জুর ই খোদা তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এফআইইউ বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। এতে বোর্ড অব ট্রাস্টিজ, ফারইস্ট সোশ্যাল ফাউন্ডেশন, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নানা আয়োজনের মধ্য দিয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আজ সকালে এফআইইউ ম্যারাথন-২০২৬-এর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং কেক কাটার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শেখ কবির হোসেন সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ম্যারাথনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. মুঞ্জুর ই খোদা তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এফআইইউ বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। এতে বোর্ড অব ট্রাস্টিজ, ফারইস্ট সোশ্যাল ফাউন্ডেশন, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আলোচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মধ্যাহ্নভোজ এবং দুপুর আড়াইটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে উচ্চশিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

-সংবাদ বিজ্ঞপ্তি

আরও