আধুনিক প্রযুক্তিতে কার্ডিয়াক সেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

হৃদরোগ নির্ণয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ইকোকার্ডিওগ্রামের জন্য ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে রয়েছে জিই ভিভিড ই৯৫ ইকো মেশিন এবং সিমেন্স আকুসন অরিজিন ফোর-ডি কালার ডপলার ইকো মেশিন। এসব মেশিনের মাধ্যমে প্রয়োজনীয় ইকোকার্ডিওগ্রাম ও হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষা করা হয়।

হৃদরোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও সমন্বিত চিকিৎসা অবকাঠামোর গুরুত্ব বাড়ছে। এদিক বিবেচনায় নিয়ে কার্ডিয়াক সেবার পরিধি তৈরি করেছে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। হাসপাতালটির কার্ডিয়াক সেন্টারে রোগ নির্ণয়, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি ও ক্রিটিক্যাল কেয়ারের জন্য রয়েছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি এবং পৃথক চিকিৎসা সুবিধা।

হৃদরোগ নির্ণয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ইকোকার্ডিওগ্রামের জন্য ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে রয়েছে জিই ভিভিড ই৯৫ ইকো মেশিন এবং সিমেন্স আকুসন অরিজিন ফোর-ডি কালার ডপলার ইকো মেশিন। এসব মেশিনের মাধ্যমে প্রয়োজনীয় ইকোকার্ডিওগ্রাম ও হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষা করা হয়।

এছাড়া এক্সারসাইজ ট্রেডমিল টেস্ট বা ইটিটির জন্য রয়েছে জিই কেএস প্রিমিয়াম ইটিটি। রোগীর শারীরিক পরিশ্রমের সময় হৃদযন্ত্রের কার্যক্রম মূল্যায়নে এ পরীক্ষা করা হয়। জরুরি পরিস্থিতিতে হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে রয়েছে মাইন্ডরে বেনিহার্ট ডি৩ ডিফিব্রিলেটর।

কার্ডিয়াক ইন্টারভেনশনের জন্য সেন্টারটিতে রয়েছে দুটি ক্যাথল্যাব। এর মধ্যে রয়েছে আলিয়া আইজিএস ৫ ও সিমেন্স আর্টিস কিউ বাইপ্লেন। এসব প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় কার্ডিয়াক ইন্টারভেনশনাল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ক্যাথল্যাবের পাশাপাশি রোগীর প্রক্রিয়া পূর্ব ও পরবর্তী ব্যবস্থাপনার জন্য রয়েছে প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ সুবিধা।

কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা রয়েছে। সেন্টারটিতে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) এবং এন্ডোস্কোপিক ভেইন হার্ভেস্টিং (ইভিএইচ) প্রযুক্তি ব্যবহার করা হয়। ভবিষ্যতে কার্ডিয়াক সার্জারিতে আরো আধুনিক প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে হাসপাতালটির। এর মধ্যে মেডবট তৌমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট ব্যবহার করে রোবোটিক কার্ডিয়াক সার্জারির পরিকল্পনাও রয়েছে।

কার্ডিয়াক রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণে সেন্টারটিতে রয়েছে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার (সিআইসিইউ), কার্ডিয়াক ওয়ার্ড ও কার্ডিয়াক কেবিন ব্লক। পাশাপাশি রয়েছে ক্যাথল্যাব, প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ সুবিধা।

চিকিৎসাসেবার পরিসরেও ধীরে ধীরে সক্ষমতা বাড়ছে। এখন পর্যন্ত সেন্টারটিতে ১০০ জনের বেশি রোগীর কার্ডিয়াক সার্জারি করা হয়েছে। পাশাপাশি ৭০০ জনের বেশি রোগী কার্ডিওলজি-সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার চিকিৎসাসেবা পেয়েছেন।

আধুনিক ইকোকার্ডিওগ্রাম ও ইটিটি থেকে শুরু করে উন্নত ক্যাথল্যাব, কার্ডিয়াক সার্জারির প্রযুক্তি এবং নিবিড় পরিচর্যা—বিভিন্ন সুবিধাকে একই কার্ডিয়াক সেন্টারের আওতায় রেখেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল।

আরও