আমাদের ওয়েবসাইট থেকে নিরাপদভাবে পণ্য ক্রয় করে বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। পাশাপাশি কয়েকটি মোবাইল ফাইন্যান্স গেটওয়ে ব্যবহার করে গ্রাহকরা ওয়ালটন প্লাজার কিস্তির টাকাও সরাসরি পরিশোধ করতে পারছেন। ফলে ডিজিটাল ও কার্ডভিত্তিক কেনাকাটায় গ্রাহকদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই।
এবারের ঈদে কার্ড বা এমএফএস ব্যবহার করে কেনাকাটায় আপনাদের অফার কী কী?
গ্রাহকরা সারা বছরই ওয়ালটন প্লাজা থেকে কেনাকাটায় বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারছেন। চলমান ঈদ অফারে ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়সহ ক্যাশব্যাক সুবিধা। দেশব্যাপী ৩৫টির বেশি ব্যাংকে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ হারে ইএমআই সুবিধা পাচ্ছেন তারা।
গ্রাহকের কেনাকাটায় বিদ্যমান মূল্যস্ফীতির প্রভাব অনুভূত হচ্ছে কী?
আমাদের দেশে রমজান আসলে সবসময়ই কিছুটা মূল্যস্ফীতি হয়ে থাকে। তবে গ্রাহকদের কেনাকাটায় তার প্রভাব খুব বেশি দেখা যায় না। এবারো সে চিত্রই দেখা যাচ্ছে। তবে আমাদের প্রত্যাশা, নতুন সরকার মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সক্ষম হবে। তাই গ্রাহকদের কেনাকাটায় কোনো প্রভাব পড়বে না।
ক্যাশলেস কেনাকাটায় (কার্ড বা এমএফএস) আপনাদের মতো আউটলেটগুলো নানাবিধ সুবিধা দিলেও এখনো নগদ অর্থে কেনাকাটার প্রাধান্য অনেক বেশি। এর কারণ কী বলে মনে করেন?
এর প্রথম কারণ বাংলাদেশের মানুষ এখনো নগদ টাকায় লেনদেন করেই স্বাছন্দ্য অনুভব করেন। এর বাইরে অসচেতনতা একটি বড় কারণ। তাছাড়া গ্রামের অনেক মানুষ এখনো ব্যাংক কার্ড ব্যবহারে অভ্যস্ত হয়ে ওঠেনি। যখন ক্যাশলেস কেনাকাটায় মানুষ বেশি বেশি অভ্যস্ত হবে, তখন নগদ অর্থে কেনাকাটায় প্রাধান্য কমবে।
ক্রেডিট কার্ডের ইএমআই অফার মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য কী ধরনের সুযোগ-সুবিধা তৈরি করছে?
বাংলাদেশের অধিকাংশ পরিবারই মধ্যবিত্ত। অনেক ক্ষেত্রেই তাদের সাধ ও সাধ্যের মধ্যে মিল করানো কঠিন হয়ে ওঠে। এক্ষেত্রে তাদের প্রত্যাশা পূরণে ইএমআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইএমআই সুবিধা থাকায় অনেক গ্রাহকই এতে অভ্যস্ত হয়ে উঠছেন। আমাদের প্রত্যাশা, ইএমআই সুবিধায় পণ্য কেনা গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়বে।
ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কেনাকাটাকে জনপ্রিয় করতে ভবিষ্যতে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি?
ডিজিটাল পেমেন্টের মাধ্যমগুলোকে জনপ্রিয় করতে আমরা বিভিন্ন সময়ে নানা ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে থাকি। এসব ক্যাম্পেইনে গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধা দেয়া হয়। ভবিষ্যতে এসব ক্যাম্পেইন আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে ওয়ালটন প্লাজার।