স্মার্ট আবাসন বিনির্মাণে অনুঘটক ইলেক্ট্রো মার্ট গ্রুপ

মো. নুরুল আফছার

সিইও ও ডিএমডি, ইলেক্ট্রো মার্ট গ্রুপ

আবাসন খাতের সঙ্গে বেশ কয়েকটি শিল্প খাত ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স, সিরামিক ও টাইলস, রড, সিমেন্ট, বালি, পাথর ইত্যাদি।

বাংলাদেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় দ্রুত নগরায়ণ ও মেগা অবকাঠামো উন্নয়ন। আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যমাত্রা সামনে রেখে দেশের আবাসন, নির্মাণ ও অবকাঠামো খাত এক নতুন যুগে প্রবেশ করেছে। তবে এ প্রবৃদ্ধির মূল ভিত্তি হিসেবে কাজ করছে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি। বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিকস ও কমার্শিয়াল এইচভিএসি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট তাদের উদ্ভাবনী পণ্য ও দূরদর্শী বিজনেস স্ট্র্যাটেজির মাধ্যমে এ খাতের সামগ্রিক রূপান্তর, পরিবেশ সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও টেকসই প্রবৃদ্ধিতে এক যুগান্তকারী ভূমিকা পালন করছে।

আবাসন খাতের সঙ্গে বেশ কয়েকটি শিল্প খাত ওতপ্রোতভাবে জড়িত। এর মধ্যে রয়েছে ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স, সিরামিক ও টাইলস, রড, সিমেন্ট, বালি, পাথর ইত্যাদি। তবে গ্রিন টেকনোলজি সমৃদ্ধ পরিবেশবান্ধব আবাসন খাত তৈরিতে ইলেকট্রনিকস খাতের ব্র্যান্ড কনকা ও গ্রী বিশেষ নেতৃত্ব দিচ্ছে।

বর্তমান আবাসনের পরিপূর্ণতা ও সৌন্দর্যবর্ধনের জন্য এয়ারকন্ডিশনিং সিস্টেম অন্যতম একটি উপকরণ। এছাড়া অন্যান্য ইলেকট্রনিকস সামগ্রী যেমন—রেফ্রিজারেটর, ফ্রিজার, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, মাইক্রোওয়েভ ওভেন, গ্রিজার প্রতিটি আবাসনের জন্য এখন নিত্যপ্রয়োজনীয় উপকরণে রূপান্তর হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড কনকা, গ্রী ও হাইকো গ্রিন টেকনোলজি সমৃদ্ধ এসব পণ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্নভাবে আবাসন খাতে সরবরাহ করছে। গ্রী এসিতে ব্যবহৃত হচ্ছে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট আর৩২ এবং কনকা রেফ্রিজারেটরে আর৬০০এ, যা ওজোন স্তরের কোনো ক্ষতি করে না।

ইলেক্ট্রো মার্টের স্মার্ট ও জ্বালানিসাশ্রয়ী হোম অ্যাপ্লায়েন্স আবাসন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় কমাতে ভূমিকা রাখছে। আইওটি ও ওয়াই-ফাই সুবিধাসম্পন্ন পণ্য, স্থানীয় উৎপাদন ও সংযোজন এবং সহজ কিস্তিতে কেনার সুযোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় নেটওয়ার্ক সম্প্রসারণ ও বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সরবরাহের মাধ্যমে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরিতেও অবদান রাখছে। এটি দেশের অর্থনীতিতে প্রকৃত মূল্য সংযোজন করে চলেছে, যা একটি সবুজ ও সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গঠনে অত্যন্ত জরুরি।

আরও