আমরা চাই, ব্যাংকগুলো যেন আত্মবিশ্বাস, সক্ষমতা ও নমনীয়তার সঙ্গে নিজেদের প্রযুক্তি আধুনিকায়ন করতে পারে এবং গ্রাহক, কর্মী ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে আরো ভালো সেবা দিতে পারে। কৌশলগত পরিকল্পনার প্রথম বছরেই আমরা বাজারের তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জন করেছি এবং বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করেছি।
আমাদের প্রবৃদ্ধির তিনটি প্রধান চালিকাশক্তি হলো—পণ্যসম্ভারের নেতৃত্বের অবস্থান শক্তিশালী করা, প্রথম ও দ্বিতীয় স্তরের ব্যাংকগুলোর জন্য মডিউলভিত্তিক কোর ব্যাংকিং সমাধানের উন্নয়ন এবং ক্রমবর্ধমান চাহিদাসম্পন্ন সহযোগী প্রযুক্তি ও বিশেষায়িত সমাধানের বাজার সম্প্রসারণ।
ব্যাংকগুলো এখন প্রযুক্তি আধুনিকায়নের পাশাপাশি বাড়তি নিয়ন্ত্রক জটিলতা, পরিচালন ব্যয় এবং ডিজিটালভিত্তিক নতুন প্রতিযোগীদের চাপ মোকাবেলা করছে। এ কারণে তারা এমন প্রযুক্তি প্লাটফর্মের দিকে ঝুঁকছে, যেগুলো নমনীয়, নির্ভরযোগ্য, দ্রুত বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদে ব্যয় সাশ্রয়ী। জটিলতা কমানো, একাধিক প্রযুক্তি সরবরাহকারীর পরিবর্তে সমন্বিত প্লাটফর্ম ব্যবহার এবং পরিমাপযোগ্য পরিচালনগত সুফল অর্জন এখন আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অন্যতম অগ্রাধিকার।
প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রেও আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি। গ্রাহকদের সঙ্গে যৌথভাবে তৈরি আমাদের প্রথম এআই এজেন্ট চালু করেছি। ব্যাংক খাত সম্পর্কে গভীর অভিজ্ঞতা ও গ্রাহকদের আস্থাকে কাজে লাগিয়ে এমন প্রযুক্তি তৈরি করছি, যা তাদের বাস্তব সমস্যার সমাধান দিতে পারে।
আমাদের কৌশল সুস্পষ্ট। শৃঙ্খলার সঙ্গে পরিকল্পনা বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ এবং শেয়ারহোল্ডার, গ্রাহক ও কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে মনোযোগী থাকব।