রেমিট্যান্সের প্রভাব শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়; এর রয়েছে ইতিবাচক সামাজিক প্রভাবও। প্রবাস থেকে পাঠানো অর্থ কোনো শিশুর শিক্ষার ব্যয়, পরিবারের চিকিৎসা কিংবা মেয়ের বিয়ের কাজে ব্যবহৃত হচ্ছে।
অর্থাৎ প্রতিটি রেমিট্যান্সের পেছনে রয়েছে একটি পরিবারের স্বপ্ন, প্রয়োজন ও ভবিষ্যতের গল্প। দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি।
এ ব্যাংকের মাধ্যমেই বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিকভাবে রেমিট্যান্স প্রবাহ শুরু হয়েছিল। তবে বিগত ১৭ বছরে নানা ভুল-ত্রুটি ও নেতিবাচক ঘটনার পর ব্যাংকটিকে পুনর্গঠন করে এর হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্টা করছি।
এ পরিবর্তনের পথে আমাদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছেন প্রবাসীরা। আমরা বিশ্বাস করি, প্রবাসীদের সঙ্গে নিয়ে ন্যাশনাল ব্যাংক আবারো দেশের অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহে আরো শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।