বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়, সময়ের সঙ্গে এটি পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের সম্পর্কেও পরিণত হয়েছে।
আমরা সাধারণত ব্যবসায় মুনাফা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে ভাবি। কিন্তু আমাদের নেতৃত্ব সবসময় ভবিষ্যতের সম্ভাবনাকে গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশে যখন রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সময় অনেক মানুষ ও বিদেশী বিনিয়োগকারী দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখনো আমরা এখানে থাকার এবং বিনিয়োগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।
তখন আমাদের বলা হয়েছিল, ‘এটাই উপযুক্ত সময়। বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। এখানে বিনিয়োগ করো, দল বড় করো এবং ব্যবসা বাড়াও।’ সেই দূরদৃষ্টি আমাদের বাংলাদেশে কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।
থাকরাল গ্রুপের ব্যবসার ইতিহাস দীর্ঘ। ১৯০৫ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান চীন, জাপানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে। সেই অভিজ্ঞতা থেকেই আমরা বাংলাদেশকেও সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ একটি বাজার হিসেবে দেখেছি।
বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্কও অত্যন্ত আন্তরিক। এখানকার অনেক মানুষকে আমাদের নেতৃত্ব ব্যক্তিগতভাবে চেনেন এবং তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়া অতিথি, ব্যাংকার ও ব্যবসায়ীদের আতিথেয়তা করতে আমরা সবসময় আনন্দ বোধ করি।
আজ আমরা বিশ্বাস করি, বাংলাদেশে আমাদের দীর্ঘদিনের বিনিয়োগ ও সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। বাংলাদেশের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত। আগামী দিনেও বাংলাদেশের পাশে থেকে এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে চাই।