প্রবাসীরাই দেশের অর্থনীতির নেপথ্য নায়ক

সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ
চেয়ারম্যান, অগ্রণী ব্যাংক পিএলসি

প্রবাসী বাংলাদেশীরা জাতির অগ্রগতির নেপথ্য নায়ক। বিদেশের মাটিতে নিরলস পরিশ্রম ও নিষ্ঠায় তারা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছেন।

তাদের পাঠানো রেমিট্যান্স পরিবারকে সহায়তার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী ও টেকসই জাতীয় উন্নয়নকে এগিয়ে নিচ্ছে।

বণিক বার্তার আয়োজনে রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদাপূর্ণ সম্মাননা অনুষ্ঠানের কৌশলগত অংশীদার হতে পেরে অগ্রণী ব্যাংক গর্বিত।

দশকের পর দশক ধরে অগ্রণী ব্যাংক প্রবাসী বাংলাদেশীদের জন্য নির্বিঘ্ন, নিরাপদ ও দ্রুত রেমিট্যান্স স্থানান্তর নিশ্চিত করতে কাজ করে আসছে।

বাংলাদেশ সরকারের প্রবাসীদের সহায়তায় নেয়া সক্রিয় পদক্ষেপগুলো অত্যন্ত উৎসাহদায়ক। অনুষ্ঠানে নীতিনির্ধারকদের উপস্থিতি রেমিট্যান্স খাতের জাতীয় গুরুত্বকে আরো স্পষ্ট করেছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকার, আর্থিক প্রতিষ্ঠান ও প্রবাসীদের ঘনিষ্ঠ সম্পর্ক আরো শক্তিশালী রেমিট্যান্স ব্যবস্থাপনা গড়ে তুলবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যেতে চাই।

আরও