তারা হলেন খোরশেদ আলম চৌধুরী, শহীদুল ইসলাম, মোহাম্মদ রাশেদুর রহমান, মো. সালেহ জোহা ও রিয়াদ সরকার। অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননাপ্রাপ্তরা জানান, এ অর্জন তাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সুযোগকে তারা মর্যাদার বলে মনে করেন। এ আয়োজন প্রবাসজীবনের শ্রম ও ত্যাগকে নতুনভাবে মূল্যায়ন করেছে। এমন স্বীকৃতি বিদেশে বসবাসরত বাংলাদেশীদের মাতৃভূমির কল্যাণে আরো সক্রিয় হতে উৎসাহ জোগাবে বলেও মনে করেন তারা।