দেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী বাংলাদেশীদের উৎসাহিত করা এবং অর্থনীতিতে তাদের অবদানের স্বীকৃতি দেয়াই এ সম্মাননার মূল উদ্দেশ্য। বণিক বার্তার ডিজাইনে আয়োজিত অনুষ্ঠানটির সহযোগী ছিল থাকরাল গ্রুপ। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল প্রাইম ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক পিএলসি, ও ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থাকরাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গুরমুখ সিং থাকরাল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ্ খান, ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবিন, প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান ও থাকরাল ইনফরমেশন সিস্টেমস বাংলাদেশের নির্বাহী পরিচালক বাসব বাগচী।
প্রাইম এক্সচেঞ্জের সিইও মোহাম্মাদ সামিউল্লাহকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় সংগীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন অতিথিরা
‘রেমিটার্স সম্মাননা’ অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস চেম্বার সিঙ্গাপুরের সদস্যদের সাথে প্রাইম ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা