বর্জ্য পরিশোধন ও জিরো লিকুইড ডিসচার্জ বাস্তবায়নে এমজিআই

মেঘনা পিভিসি লিমিটেডে ঘণ্টায় ৭৫ ঘনমিটার বা দৈনিক ১ হাজার ৮০০ ঘনমিটার ক্ষমতার ইটিপি ২০২২ সালে চালু হয়। এতে রাসায়নিক পরিশোধন, ফেন্টন অক্সিডেশন, জৈবিক পরিশোধন, সেডিমেন্টেশন ও অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার ব্যবহার করা হয়।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান তাসনিম কনডেন্সড মিল্ক লিমিটেড (টিসিএমএল) ও মেঘনা পিভিসি লিমিটেডে পরিবেশ সুরক্ষা এবং পানির দক্ষ ব্যবহারে আধুনিক বর্জ্য পরিশোধন ব্যবস্থা চালু রয়েছে।

টিসিএমএলের বায়োলজিক্যাল ইটিপি প্লান্টের পরিশোধনক্ষমতা দৈনিক ৩৬০ ঘনমিটার। এতে দ্রবীভূত অক্সিজেন পরিমাপের সেন্সরভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস ট্যাংকের পানিতে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ব্লোয়ার স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এতে পরিশোধন দক্ষতা বাড়ে ও বিদ্যুৎ সাশ্রয় হয়। উৎপন্ন স্লাজ নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয় এবং মাটি ও পানিদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

মেঘনা পিভিসি লিমিটেডে ঘণ্টায় ৭৫ ঘনমিটার বা দৈনিক ১ হাজার ৮০০ ঘনমিটার ক্ষমতার ইটিপি ২০২২ সালে চালু হয়। এতে রাসায়নিক পরিশোধন, ফেন্টন অক্সিডেশন, জৈবিক পরিশোধন, সেডিমেন্টেশন ও অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার ব্যবহার করা হয়।

এপ্রিল ২০২৬ থেকে প্রতিষ্ঠানটি পরিশোধিত ইটিপির পানি নতুন ডব্লিউটিপির মাধ্যমে পুনঃপরিশোধন করে উৎপাদনপ্রক্রিয়ায় শতভাগ পুনর্ব্যবহারের উদ্যোগ বাস্তবায়ন করেছে।

এসব উদ্যোগের মাধ্যমে পানির অপচয় কমানো, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই শিল্প উৎপাদনে কাজ করছে এমজিআই।

আরও