পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সংশোধন বিল, ২০২৬ সংসদে পাস হয়েছে।
- দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর তারা মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডের ১১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পের অধীনে এ নিয়োগ দেয়া হবে।
- ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৬’-এর আওতায় এ হকার পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় গুলিস্তান এলাকার ১০০ জন হকারের মধ্যে রমনা ভবনসংলগ্ন লিংক রোড এলাকায় পুনর্বাসনের জন্য ডিজিটাল পরিচয়পত্র হস্তান্তর করা হয়। প্রস্তাবিত নীতিমালার অধীনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হকারদের জন্য সুনির্দিষ্ট স্থান ও সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
- সরকার প্রতি বছর ৬ জুলাই তারিখকে ‘খ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২১ তারিখ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়।
- দেশের বিভিন্ন নগরে নির্মিত ১৯২টি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টার স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে হস্তান্তরের কার্যক্রম শুরু হয়েছে।
- এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
- পৌরসভার সীমানা ও ওয়ার্ড সংখ্যা ঠিক রেখে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করেছে সরকার। এর ফলে বগুড়া সিটি করপোরেশন হলো দেশের ১৩তম সিটি করপোরেশন।
- বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগের বিধান বহাল রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাঁচটি সংশোধনী বিল পাস করেছে জাতীয় সংসদ। ১৭ মে ২০২৬ সংসদে ‘স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল, ২০২৬’, ‘উপজেলা পরিষদ সংশোধন বিল, ২০২৬’, ‘জেলা পরিষদ সংশোধন বিল, ২০২৬’, ‘স্থানীয় সরকার পৌরসভা সংশোধন বিল, ২০২৬’ ও ‘স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন বিল, ২০২৬’ উত্থাপন, অবিলম্বে বিবেচনা এবং কণ্ঠভোটে পাস হয়।