সিটি ব্যাংক এনএ চার দশক ধরে বাংলাদেশকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত রাখছে

মো. মইনুল হক

সিটি শ্রদ্ধার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছরের এই ঐতিহাসিক অভিযাত্রাকে স্মরণ করছে। দুইশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাণিজ্য, বাজার সম্প্রসারণের সুযোগ ও সংযোগ তৈরির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সিটির অবদান রয়েছে।

বর্তমানে ৯০টিরও বেশি দেশে সরাসরি উপস্থিতি ও বিশ্বের অন্যতম বড় ব্যাংকিং নেটওয়ার্কের সহযোগিতায় বৈশ্বিক অর্থনীতিতে গ্রাহকদের পথচলা আরো মসৃণ করে তুলেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে ১৯৮৭ সালে যাত্রা শুরুর পর থেকেই সিটি তার গ্রাহকদের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে। বৈশ্বিক অভিজ্ঞতা আর টেকসই আর্থিক ব্যবস্থার কারণে সিটি বিভিন্ন সময়ে মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছে। ডিজিটাল সক্ষমতার দরুন প্রতিষ্ঠানটি দেশের প্রবৃদ্ধির যাত্রায় অংশীদার হয়েছে। সিটি চার দশক ধরে বাংলাদেশকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করার মাধ্যমে আর্থিক খাতের উন্নয়নে ভূমিকা রাখছে। একই সঙ্গে গ্রাহকদের কৌশলগত লক্ষ্য অর্জনেও প্রতিষ্ঠানটি সহযোগিতা করে চলেছে। বাংলাদেশ যখন বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে, তখন সিটির শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয়ে এখানকার স্থানীয় স্বপ্নগুলোকে বৈশ্বিক সুযোগের সঙ্গে যুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে, বাংলাদেশে কার্যরত একমাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ব্যাংক হিসেবে সিটি তার মৌলিক আদর্শ ও মূল্যবোধের প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করছে। দুই শতাব্দীরও বেশি সময়ের পথচলায় প্রবৃদ্ধি নিশ্চিত, উদ্ভাবনকে উৎসাহ দেয়া এবং সীমানা ছাড়িয়ে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তা ছড়িয়ে দেয়ার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমাদের আদর্শ ও লক্ষ্য। সিটিব্যাংক এনএ বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ অগ্রগতির জন্য শুভকামনা রইল।

উত্তরোত্তর সাফল্যের সঙ্গে এগিয়ে চলুক অগ্রযাত্রা।

মো. মইনুল হক: সিটি কান্ট্রি অফিসার ও ব্যাংকিং হেড, সিটি ব্যাংক এনএ, বাংলাদেশ

আরও