বিমানের বহর ও সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে

হুমায়ুন কবির

প্রতিমন্ত্রী-১, পররাষ্ট্র মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

এভিয়েশন খাতের অগ্রগতির জন্য কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে যাত্রী হাবে পরিণত করা, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন, হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করা এবং দেশের এভিয়েশন খাতে কর্মসংস্থান সৃষ্টি করা।

বাংলাদেশকে আমরা এশিয়ার ভেতর একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চাই। এর মাধ্যমে দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়বে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং পর্যটন খাত বিকশিত হবে।

নির্বাচনের আগেই এ খাতকেন্দ্রিক বিস্তারিত পরিকল্পনা আমরা তুলে ধরেছি। এখন সেগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

এভিয়েশন খাতের অগ্রগতির জন্য কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে যাত্রী হাবে পরিণত করা, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন, হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করা এবং দেশের এভিয়েশন খাতে কর্মসংস্থান সৃষ্টি করা।

বাংলাদেশ বিমানের বহর ও সক্ষমতা বাড়াতে হবে। তা না হলে নতুন রুট চালু করা সম্ভব হবে না ও ব্যবসা হারাতে হবে। এভিয়েশন হাব হিসেবে রাজস্ব ও যাত্রী সংখ্যা বাড়ানোর জন্য বিমানের সংখ্যা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি।

আরও