টোকিও অলিম্পিক

ফেলপসের রেকর্ড ভাঙলেন মিলাক লেডেকির প্রথম স্বর্ণ

অলিম্পিক সাঁতারের কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে আজ টোকিও অলিম্পিকে ২০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতলেন হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাক। তিনি সময় নেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ফেলপস ১ মিনিট ৫২ দশমিক শূন্য ৩ সেকেন্ড টাইমিং করে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন।

অলিম্পিক সাঁতারের কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে আজ টোকিও অলিম্পিকে ২০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতলেন হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাক। তিনি সময় নেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ফেলপস ১ মিনিট ৫২ দশমিক শূন্য ৩ সেকেন্ড টাইমিং করে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন। 

বর্তমান বিশ্বরেকর্ডধারী মিলাক রেসের প্রথমার্ধেই দক্ষিণ আফ্রিকান তারকা শাদ লে ক্লোসের বিপক্ষে লিড নেন, এরপর তিনি একে একে টপকে যান বাকিদেরও। ইভেন্টে জাপানের হোন্ডা তোমোরু রৌপ্য আর ইতালির ফেরেদিকো বুরদিসো ব্রোঞ্জ জিতেছেন।

নিজের গড়া ১ মিনিট ৫০ দশমিক ৭৩ সেকেন্ডের রেকর্ড টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ভাঙার লক্ষ্য ছিল মিলাকের। স্বর্ণ জিতলেও তিনি নিজের সেই রেকর্ডটি ভাঙতে পারেননি। এরপরও নিজের ক্যারিয়ারের তৃতীয় দ্রুততম সাঁতারের কৃতিত্ব দেখান তিনি। 

অথচ এই লড়াইয়ে পুলে নামার অল্প আগেই স্যুট ছিড়ে যায় মিলাকের। এই প্রতিবন্ধকতাকে জয় করে শেষ পর্যন্ত তিনি হাসলেন বিজয়ীর হাসি। মিলাক বললেন, রেস শুরুর ১০ মিনিট আগে আমার স্যুট ছিড়ে গেল, কল রুমে ডাকার খানিক আগে। এমন মুহূর্তে কোনো সাঁতারুর গগলস কিংবা স্যুটের ক্ষেত্রে কিছু ঘটলে এটা আপনার মনোসংযোগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। আমি চিন্তিত হয়ে পড়লাম, যা আমার চোখে-মুখেও ফুটে উঠল। আমি যা চাই তা অর্জন করা ওই মুহূর্তে কঠিন হয়ে উঠল। 

এরপরও অসম্ভবকে সম্ভব করে স্বর্ণ জিতে নেন হাঙ্গেরিয়ান সাঁতারুটি। আর রেসের অন্যতম তারকা শাদ লে ক্লোস হয়েছেন চতুর্থ, যিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ফেলপসকে হারিয়ে স্বর্ণ জয় করেন।

এদিকে ৪০০ ও ২০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমাসের কাছে হারের পর অবশেষে টোকিওতে স্বর্ণের হাসি হাসলেন আমেরিকান সুপারস্টার কেটি লেডেকি। তিনি আজ ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টের ফেভারিট হিসেবে নামা লেডেকি রৌপ্যজয়ী আরেক আমেরিকান এরিকা সুলিভানকে প্রায় ১০ মিটার পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন। তার টাইমিং ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড, যা হিটে গড়া তার অলিম্পিক রেকর্ডের (১৫ মিনিট ৩৫.৩৪ মিনিট) চেয়ে বেশ ধীরগতির। ব্রোঞ্জ পদক জিতেছেন জার্মানির সারাহ কোহলার। 

আরেকটি রেসে যুক্তরাষ্ট্রের দুই খেলোয়াড় স্বর্ণ ও রৌপ্য জিতলেন। জয় শেষে অশ্রুসিক্ত লেডেকি বলেন, আমি এরিকাকে নিয়ে ওয়ান-টু করতে পেরে অনেক আনন্দিত। অলিম্পিক ইতিহাসে এই প্রথম ১৫০০ মিটার ফ্রিস্টাইল খেলা হলো, কাজেই আমি এর চেয়ে ভালো আর কিছুই পারতাম না। আমি অনেক খুশি।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০১ সাল থেকে মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল রেস চলে এলেও অলিম্পিকে এই প্রথম দূরপাল্লার ইভেন্টটির সূচনা হলো, যাতে স্বর্ণ জিতে নিয়ে ইতিহাসে নাম লেখালেন ২৪ বছর বয়সী আমেরিকান। 

টোকিওতে এটা লেডেকির দ্বিতীয় পদক। এর আগে ৪০০ মিটার ফ্রিস্টাইলে তিনি রৌপ্য জয় করেন, আর ২০০ মিটার ফ্রিস্টাইলে হয়েছেন পঞ্চম। 

অলিম্পিকে মোট ছয়টি স্বর্ণ জয় করা লেডেকি এবারের টোকিও আসরেই অলিম্পিক ক্যারিয়ারে প্রথম হারের স্বাদ পান। এ নিয়ে তার কথা, মানুষ হতো খারাপ ভাববে, কিন্তু আমি তো সবকিছু জিততে পারি না। আমি যুক্তরাষ্ট্রের হয়ে আরেকটি স্বর্ণপদক দেশে নিয়ে যেতে পারছি বলে গর্বিত। 

এদিকে ৪০০ মিটারের পর এবার মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলে সাঁতারেও চ্যাম্পিয়ন হলেন জাপানে ওহাশি ইউই। এ নিয়ে টানা সাত অলিম্পিকে এই দুই ইভেন্টে স্বর্ণ জিতলেন একই সাঁতারু। যুক্তরাষ্ট্রের অ্যালেক্স ওয়ালস ও কেট ডগলাস যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন। 

আরও