উপকরণ
আটা বা ময়দা ৫০০ গ্রাম, ইস্ট ৭ গ্রাম, সুজি ১ টেবিল চামচ। টপিংয়ের জন্য গরুর কিমা ২৫০ গ্রাম, পাকা টমেটো ২টি, কাঁচামরিচ ৪টি, পেঁয়াজকলি ৪টি, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চিমটি, গোলমরিচ গুঁড়া ১ চিমটি, অলিভ তেল ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লাল পেঁয়াজ ১টি।
প্রস্তুত প্রণালি
প্রথমে বড় পাত্রে ময়দা চেলে মাঝখানে গর্ত করে ইস্ট দিন। ইস্টের ওপর ১২৫ মিলি পানি ঢেলে সামান্য ময়দা ছিটিয়ে দিন। ঢেকে উষ্ণ স্থানে ১৫ মিনিট রেখে দিন।
এরপর আরো ২৫০ মিলি পানি ও ১ চা চামচ লবণ দিয়ে ১০ মিনিট মথে নরম ডো তৈরি করুন। প্রয়োজন হলে সামান্য ময়দা যোগ করুন। ঢেকে আবার ৩০ মিনিট রেখে দিন, যাতে ডো ফুলে দ্বিগুণ হয়।
ওভেন ২৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করুন। বেকিং ট্রেতে হালকা সুজি ছিটিয়ে রাখুন।
ফুটন্ত পানিতে টমেটো ডুবিয়ে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করুন। এরপর টমেটো পেস্ট, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, গরুর কিমা, মসলা, লবণ ও গোলমরিচ একসঙ্গে মিশিয়ে নিন।
ডো চার ভাগ করে পাতলা গোল রুটি বেলে ট্রেতে রাখুন। ওপরে মাংসের মিশ্রণ ছড়িয়ে দিন। এরপর ১০-১৫ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে ধনেপাতা, পাতলা কাটা পেঁয়াজ ও লেবুর রস ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন টার্কিশ বিফ লাহমাজুন।