ঈদের রান্না

সাতকরা দিয়ে গরুর মাংস ভুনা

সাতকরা এক ধরনের বিশেষ ঘ্রাণযুক্ত টকজাতীয় সবজি। স্বাদে টক ও কিছুটা তিতা হলেও এ সবজি ভীষণ জনপ্রিয়। স্থানীয়রা একে হাতকরা নামেও চেনেন। ধরে নেয়া হয় এটা সিলেটের ঐতিহ্য। প্রবাসী সিলেটিদেরও পছন্দের তালিকার শীর্ষে থাকে সাতকরা

সাতকরা এক ধরনের বিশেষ ঘ্রাণযুক্ত টকজাতীয় সবজি। স্বাদে টক ও কিছুটা তিতা হলেও এ সবজি ভীষণ জনপ্রিয়। স্থানীয়রা একে হাতকরা নামেও চেনেন। ধরে নেয়া হয় এটা সিলেটের ঐতিহ্য। প্রবাসী সিলেটিদেরও পছন্দের তালিকার শীর্ষে থাকে সাতকরা। ছোট মাছ আর ডালও রান্না হয় সাতকরার সঙ্গে। মসুর ডালের সঙ্গে সাতকরা রান্নার পর এক ধরনের ঘ্রাণ ভোজনপ্রেমীদের মুগ্ধ করে। তবে মাংস দিয়েই সাতকরা বেশি সুস্বাদু।

উপকরণ

গরুর মাংস এক কেজি, টুকরো করে কাটা সাতকরা একটি, পেঁয়াজ কুচি দুই কাপ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা দুই টেবিল চামচ, হলুদ হাফ চা চামচ, মরিচ দুই চা চামচ, ধনিয়া এক চা চামচ, গরমমসলা গুঁড়া দুই চা চামচ, জিরা বাটা এক চা চামচ, তেজপাতা-লবঙ্গ-দারচিনি কয়েক টুকরো, লবণ স্বাদমতো, তেল হাফ কাপ।

প্রস্তুত প্রণালি

প্রথমে সাতকরা ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরান। এরপর হাঁড়ি গরম করে তেল দিন। গরম তেলে তেজপাতা, লবঙ্গ ও দারচিনি দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, গরমমসলা গুঁড়া, জিরা বাটা দিয়ে অল্প পানি দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা সময় নিয়ে কষাতে হবে। এবার মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট। এরপর সাতকরার টুকরো কষানো মাংসে দিন। এক কাপ গরম পানি দিয়ে কম আঁচে রান্না করুন আরো ৪০ মিনিট। ৪০ মিনিট রান্না করার পর মাংস নরম হয়েছে কিনা দেখুন। তেল ওপরে উঠে এলেই বুঝবেন রান্না হয়েছে। পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে। পরিবেশন করুন।

আরও