২৫ হাজার বছর আগেও সুপারিতে আসক্ত ছিল মানুষ

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণায় ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে প্রাচীন মানব শিকারি-সংগ্রাহকদের দুটি বিরল কঙ্কালের অবশেষের কথা জানিয়েছেন গবেষকরা। এর একটি ২৫-১৬ হাজার বছর আগের এবং অন্যটি ৭ হাজার ৬০০ থেকে ৬ হাজার ৩০০ বছর আগের। দুই শিকারি-সংগ্রাহকের দাঁতেই অস্বাভাবিক ক্ষয়ের ধরন দেখা গেছে। দাঁতে গভীর ও গোলাকার খাঁজ ছিল। গবেষকরা পরীক্ষা করে দেখতে পান, পুরো সুপারি চোষার কারণে এ ধরনের ক্ষয় তৈরি হয়েছিল

মানুষের সুপারি আসক্তির ইতিহাস বিজ্ঞানীদের ধারণার চেয়েও অনেক পুরনো। নতুন এক গবেষণায় ইন্দোনেশিয়ায় ২৫ হাজার বছর আগেও মানুষ সুপারি চোষার অভ্যাসে ছিল বলে প্রমাণ পেয়েছেন গবেষকরা। যা কোনো নেশা বা মাদক গ্রহণেরও সবচেয়ে পুরনো প্রমাণ বটে!

বিবিসির এক প্রতিবেদন অনুসারে, অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রাচীন মানব শিকারি-সংগ্রাহকদের কঙ্কালের অবশেষে অস্বাভাবিক কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন। তাদের ধারণা, এসব বৈশিষ্ট্য সুপারি খাওয়ার সঙ্গে সম্পর্কিত।

গবেষণাটির নেতৃত্ব দেয়া অধ্যাপক অ্যাডাম ব্রুম বলেন, এটি হয়তো ‘বিশ্বের যেকোনো স্থানে মাদক ব্যবহারের সবচেয়ে প্রাচীন প্রমাণ’।

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণায় ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে প্রাচীন মানব শিকারি-সংগ্রাহকদের দুটি বিরল কঙ্কালের অবশেষের কথা জানিয়েছেন গবেষকরা। এর একটি ২৫-১৬ হাজার বছর আগের এবং অন্যটি ৭ হাজার ৬০০ থেকে ৬ হাজার ৩০০ বছর আগের।

দুই শিকারি-সংগ্রাহকের দাঁতেই অস্বাভাবিক ক্ষয়ের ধরন দেখা গেছে। দাঁতে গভীর ও গোলাকার খাঁজ ছিল। গবেষকরা পরীক্ষা করে দেখতে পান, পুরো সুপারি চোষার কারণে এ ধরনের ক্ষয় তৈরি হয়েছিল।

গবেষকদের আবিষ্কৃত এ সুপারি হলো অ্যারেকা ক্যাটেচু পামের বীজ। এটি খেলে হালকা উচ্ছ্বাস ও সচেতনতা বৃদ্ধির অনুভূতি তৈরি হয়।

ব্রুম বলেন, ‘পশ্চিমা সমাজে খুব বেশি পরিচিত না হলেও এটি অ্যালকোহল, ক্যাফেইন ও নিকোটিনের পর বিশ্বের চতুর্থ সর্বাধিক ব্যবহৃত মস্তিষ্ক-প্রভাবক পদার্থ।’

এর আগে ধারণা করা হতো, কৃষিকাজ শুরুর পরই মানুষ মাদক ব্যবহার শুরু করে। প্রায় ১৩ হাজার বছর আগে গাঁজন করা অ্যালকোহলযুক্ত পানীয় তৈরির মধ্য দিয়ে এর শুরু হয়েছিল বলে মনে করা হতো।

ব্রুম বলেন, ‘বর্তমানে আমরা যেভাবে সুপারি চিবাই, তার পেছনে থাকা প্রাচীন চর্চাটি শনাক্ত করার মাধ্যমে গবেষণাটি ইঙ্গিত দেয় যে, আধুনিক মাদক ব্যবহারের কিছু আচরণের শিকড় শিকারি-সংগ্রাহকদের ঐতিহ্যের মধ্যে গভীরভাবে প্রোথিত।’

আধুনিক সময়ে সুপারি প্রক্রিয়াজাত করে চুন ও অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে ‘কুইড’ তৈরি করা হয়। এরপর সেটি চিবানো হয়। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ মিশ্রণ বেশ জনপ্রিয় এবং বিশ্বের প্রায় এক-দশমাংশ মানুষ এটি চিবান।

গবেষকরা কৃত্রিম লালার মধ্যে সুপারি ভিজিয়ে পরীক্ষা চালান। এতে তারা দেখতে পান, পুরো সুপারি শুধু চোষার মাধ্যমেই পর্যাপ্ত পরিমাণ মস্তিষ্ক-প্রভাবক যৌগ নিঃসৃত হয়, যা মস্তিষ্কের কার্যক্রমে পরিবর্তন ঘটাতে পারে।

গবেষকদের ধারণা, সুপারি চোষার প্রভাব আধুনিক সময়ে কুইড চিবানোর তুলনায় কম তীব্র হয়ে থাকতে পারে। তবে এই অভ্যাস এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, এর কারণে গুরুতর মাড়ির রোগ তৈরি হতে পারে।

আরও