মিষ্টি কুমড়া আর ঘন দুধের সমন্বয়ে তৈরি ‘গিলালি ফিরদৌস’ একটি ঐতিহ্যবাহী ও সুস্বাদু মিষ্টান্ন। কুমড়োর প্রাকৃতিক মিষ্টি স্বাদের সঙ্গে এলাচের ঘ্রাণ মিলে এটি অনন্য হয়ে ওঠে। ঠান্ডা অবস্থায় পরিবেশনযোগ্য এ মিষ্টান্নটি ৪ থেকে ৬ জনের জন্য তৈরির সহজ পদ্ধতি নিচে দেয়া হলো।
উপকরণ
মিষ্টি কুমড়া ১টি (খোসা ছাড়িয়ে কোরানো), দুধ ২ লিটার, চিনি ৫ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা-চামচ, আনারসের টুকরা ও চেরি।
প্রস্তুত প্রণালি
- প্রথমে একটি পাত্রে দুধ ও কুরানো কুমড়া একসঙ্গে জ্বাল দিন।
- মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। ধীরে ধীরে মিশ্রণ ঘন হয়ে এলে এতে চিনি ও এলাচ গুঁড়া মিশিয়ে নিন।
- এরপর নামিয়ে ঠান্ডা হতে দিন।
- পরিবেশনের আগে আনারসের টুকরা ও চেরি দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সুস্বাদু গিলালি ফিরদৌস।