হায়দরাবাদের ঐতিহ্যবাহী খুবানি কা মিঠা

খুবানি ট্রাইফল: কেক ও এপ্রিকটের পুডিং

অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের ছোট আয়োজনেও এটি হতে পারে সহজ কিন্তু ভিন্ন স্বাদের মজাদার একটি আইটেম। যেকোনো বিশেষ অনুষ্ঠান বা ঘরোয়া আয়োজনে ৪ থেকে ৬ জনের জন্য এটি পরিবেশন করা যায়।

এপ্রিকট বা খুবানি খুবই সুস্বাদু আর পুষ্টিকর একটি ফল। আমাদের দেশে সাধারণত এই ফলটি শুকনো অবস্থায় (Dried Apricot) বেশি পাওয়া যায়। শুকনো খুবানি বা এপ্রিকট দেখতে হালকা কমলা বা সোনালী রঙের হয়ে থাকে। এটি মিষ্টি ও সামান্য টক স্বাদের হয়।

খুবানি ট্রাইফল (Khubani Trifle) হলো এক ধরণের রাজকীয় ডেজার্ট বা মিষ্টি আইটেম। এটি মূলত হায়দরাবাদের ঐতিহ্যবাহী ‘খুবানি কা মিঠা’ এবং ব্রিটিশ ‘ট্রাইফল’ এর একটি চমৎকার ফিউশন বা মিশ্রণ।

সহজ কথায়, একটি কাঁচের গ্লাসে কয়েকটি লেয়ার সাজিয়ে সুস্বাদু এই ডেজার্টটি তৈরি করা হয়।

কাঁচের গ্লাসে কয়েক লেয়ারে সাজানো এপ্রিকটের পুডিং

অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের ছোট আয়োজনেও এটি হতে পারে সহজ কিন্তু ভিন্ন স্বাদের মজাদার একটি আইটেম। যেকোনো বিশেষ অনুষ্ঠান বা ঘরোয়া আয়োজনে ৪ থেকে ৬ জনের জন্য এটি পরিবেশন করা যায়। উৎসবের আমেজে আভিজাত্য যোগ করতে এই ঠান্ডা ও সতেজ মিষ্টান্নটির রেসিপি নিচে দেয়া হলো।

উপকরণ

প্লেইন স্পঞ্জ কেক ২০০ গ্রাম, এপ্রিকট (খুবানি) ১০০ গ্রাম (চিনিসহ রান্না করা), দুধ ১ লিটার, কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ, চিনি ৪ টেবিল চামচ, মিক্সড ফ্রুট ১ টিন, ফান্টা জ্যুস ২০০ মিলি, জ্যাম প্রয়োজনমতো, ড্রাই ফ্রুটস ও ফ্রেশ ক্রিম সাজানোর জন্য।

প্রস্তুত প্রণালি

  • প্রথমে এপ্রিকট (খুবানি) সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। এরপর বিচি ফেলে ১০০ গ্রাম চিনি দিয়ে সেদ্ধ করে নিন।
  • এবার কাস্টার্ড তৈরির জন্য একটি পাত্রে দুধ জ্বাল দিন। অন্যদিকে অল্প পানিতে কাস্টার্ড পাউডার গুলে নিন। দুধ ফুটে উঠলে এতে চিনি ও কাস্টার্ড মিশিয়ে নেড়ে ঘন করুন। তারপর নামিয়ে ঠান্ডা হতে দিন।
  • স্পঞ্জ কেক আড়াআড়িভাবে দুই ভাগ করে দুই পাশে জ্যাম মাখিয়ে আবার জোড়া লাগান। এরপর ছোট ছোট টুকরা করে একটি গভীর পাত্রের নিচে বিছিয়ে দিন। কেকের ওপর ফান্টা জ্যুস ছড়িয়ে দিন, যাতে সব টুকরা ভালোভাবে ভিজে যায়।
  • এরপর কেকের ওপর মিক্সড ফ্রুট ছড়িয়ে দিন। তার ওপর সিরাপসহ সেদ্ধ খুবানি দিন। সবশেষে ঠান্ডা কাস্টার্ড ঢেলে দিন।
  • পাত্রটি কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পরিবেশনের আগে ওপর থেকে ফ্রেশ ক্রিম ও ড্রাই ফ্রুটস ছড়িয়ে সাজিয়ে নিন।

আরও