অফিসে কাজের চাপ কমাতে পারে ‘ওয়ার্ক বেস্টি’

ওয়ার্ক বেস্টি’র সঙ্গে অফিসের নিয়মনীতি মেনে পেশাদার আচরণ করতে হয় না, নিজের মতো মেশা যায়। অফিসের ছোটখাটো গসিপ বা কাজের সাফল্য শেয়ার করা যায়। মানসিক স্বস্ত্বি পেতে মানুষটির কাছে গিয়ে দাঁড়ানো যায়

আপনি হয়তো কাজ করতে ভালোবাসেন তবুও কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তো থাকেই। নিত্য অফিসের রুটিন একঘেয়েমি হয়ে যায়, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার তাড়াকে চাপ মনে হয়। কাজের চাপ, সহকর্মীদের জটিল সম্পর্ক, পেশাদারত্বের নামে নাটকীয়তা— এতকিছুর মাঝে কাজে আনন্দ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়।

এমন পরিস্থিতিতে প্রয়োজন এমন একজন মানুষ যার সঙ্গে অল্প কথায় চাপমুক্ত হওয়া যায়। অফিসের নাটকীয়তা নিয়ে হাসাহাসি করা যায়, মতপ্রকাশে সমর্থন আর নিজের সাফল্য উদযাপনে একজন সঙ্গীর প্রয়োজন হয়। কর্মক্ষেত্রে অতিপ্রয়োজনীয় এ বন্ধুই— ওয়ার্ক বেস্টি।

অফিসের দৈনন্দিন চাপের মধ্যেই তার সঙ্গে দিনটি সহজ ও আনন্দময় হয়ে যায়। ক্যারিয়ার কোচ ও বার্নআউট বিশেষজ্ঞ রিহা ব্যাচেল্ডারের মতে, ওয়ার্ক বেস্টি’র সঙ্গে অফিসের নিয়মনীতি মেনে পেশাদার আচরণ করতে হয় না, নিজের মতো মেশা যায়। অফিসের ছোটখাটো গসিপ বা কাজের সাফল্য শেয়ার করা যায়। মানসিক স্বস্ত্বি পেতে মানুষটির কাছে গিয়ে দাঁড়ানো যায়।

তবে সব প্রতিষ্ঠান সহকর্মীদের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গ্রহণ করে না। কিছু প্রতিষ্ঠানের আশংকা—ঘনিষ্ঠ বন্ধুত্ব মানে পক্ষপাতিত্ব, গ্রুপিং বা কাজের ক্ষতি। কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। যেসব অফিসে বিশ্বাসের সংস্কৃতি আছে, সেখানে ওয়ার্ক বেস্টিরা কাজের গতি বাড়ায়, সহ-কর্মীদের মানসিক ক্লান্তি কমিয়ে অফিসের পরিবেশকে উৎসবমুখর করে রাখে। সম্পর্ক যদি পেশাদার সীমার মধ্যে থাকে, তাহলে বন্ধুত্ব দুর্বলতা নয়, শক্তি হয়ে ওঠে

ওয়ার্ক বেস্টির উপকারিতা

  • ওয়ার্ক বেস্টিরা অন্য বন্ধুর মতো নয়, তারা প্রতিদিনের কাজ, অফিসের পরিবেশ ও পরিস্থিতি বোঝে। তাই তাদের সঙ্গে কথা বললে সহজেই সমস্যার সমাধান বা আনন্দ ভাগাভাগি করা যায়।
  • প্রমোশন, নতুন প্রজেক্ট বা বিশেষ দায়িত্বের ক্ষেত্রে, পরামর্শ দিতে পারে। আপনার অর্জনকে তারা বিশেষ করে তুলতে পারে।
  • এ ধরনের বন্ধুত্ব মানসিক চাপ কমাতে সাহায্য করে। যে বিষয়ে অন্যরা আপনার কথায় বোঝে না, ওয়ার্ক বেস্টির সঙ্গে তা আপনি নির্বিঘ্নে শেয়ার করতে পারেন।
    ছুটি নেয়া, গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেয়া বা প্রমোশনের জন্য চেষ্টা করার মতো পরিস্থিতিতে তারা পরামর্শ দিয়ে সহায়তা করে।
  • আপনি যখন কাজের চাপে দিশাহীন, ওয়ার্ক বেস্টি তখন মজার কথাচ্ছলে, চা-কফি অফার করে কিংবা প্রজেক্টে প্রজেক্টে উৎসাহ দিয়ে সহায়তা করে। সাধারণ কাজকেও আনন্দময় করে তোলে ওরা।

কিভাবে একটি ওয়ার্ক বেস্টি খুঁজবেন ও সম্পর্ক বজায় রাখবেন?

  • অফিসের বাইরে সময় কাটান: একসাথে কফি, লাঞ্চ বা আড্ডা।
  • অর্জন উদযাপন করুন: প্রমোশন, বেতন বৃদ্ধি বা ছোট অর্জন উদযাপন করুন।
  • কথাবার্তা অন্য বিষয়েও করুন: শুধু কাজ নয়, ব্যক্তিগত বিষয়েও আলোচনা করুন।
  • একে অপরকে সমর্থন করুন: প্রয়োজনের সময় সাহায্য করুন, উৎসাহ ও পরামর্শ দিন।

চ্যালেঞ্জ মোকাবেলা

সব সম্পর্কে মতবিরোধ দেখা দেয়। প্রমোশন বা দায়িত্ব নিয়ে বিভ্রান্তি হতে পারে। কিন্তু খোলাখুলি কথাবার্তা, সদয় যোগাযোগ ও পরস্পরের অবস্থান বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরো দৃঢ় হয়।

আরও